News update
  • Bangladesh Ranks 84th in Global Hunger Index 2026     |     
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     

কলাপাড়ায় ১০ মাস বয়সের ঘুমন্ত শিশু নিখোঁজ

অপরাধ 2026-10-15, 8:16pm

ten-months-old-baby-is-missing-in-kalapara-5d00dbdaf3796b940b7ce2e526183cfe1792073789.jpg

Ten months old baby is missing in Kalapara



পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় মো. রায়হান নামের ১০ মাসের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের মো. রাশেল খানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হানের মা ঘটনার ৩০ মিনিট আগে পাশ্ববর্তী এলাকায় ঝি এর কাজ করতে যায়। এসময় শিশুটি বাবার পাশেই ঘুমন্ত অবস্থায় ছিল। তবে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে তার কোন হদিস পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা, কোন প্রতারক চক্র তাকে নিয়ে গেছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.  নজরুল ইসলাম জানান, শিশুটি উদ্ধারের চেষ্টাঅব্যাহত রয়েছে।

তবে এমন ঘটনা এলাকার এর আগে কখনো না ঘটায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। - গোফরান পলাশ