News update
  • Dhaka Traffic Police Take on Bigger Role in Fighting Crime     |     
  • Customs detect bid to import 4 luxury cars as used parts     |     
  • Nearly 1,000 missing in Tibet, Nepal in catastrophic glacial floods     |     
  • Glacial collapse-induced floods kill at least 160 people on Nepal-China border     |     
  • At Least 160 Killed in Nepal-China Border Flash Floods     |     

গলাচিপায় নুরু হত্যার বিচার দাবিতে মানববন্ধন, সমাবেশ

অপরাধ 2022-07-31, 9:57pm

নুরু খান (৬০)'র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন



পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নুরু খান (৬০)'র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজারে নিহতের পরিবার ও নির্যাতিত জনগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাওলানা ফকর উদ্দিন, শাহাবুদ্দিন বেপারী ও নিহত নুরু খানের স্ত্রী প্রিয়া বেগম।মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও লুটেরা মান্নান ভূঁইয়ার পরিকল্পিত হত্যার শিকার নুরু খান। তারা  হত্যাকারী মান্নান ভূঁইয়া ও রনিসহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গত ২৫ জুলাই রাতে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ভূঁইয়া বাহিনীর হামলায় ওই ইউনিয়নের বড় শিবা গ্রামের নুরু খান (৬০) নিহত হন। ওই রাতেই পুলিশ নুরু খান হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করে। - গোফরান পলাশ