News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

পটুয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

অপরাধ 2023-03-12, 9:59pm

dead-body-6d339e073891e18f256ddedb91b1caf71678636741.jpg

dead body



পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের তিন দিন পর তেতুলিয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার তেতুলিয়া নদীর গঙ্গাড়চর পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ যুবক সাইফুল ইসলাম বিশ্বাস (২৫) জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তজ এলাকার হানিফ বিশ্বাসের ছেলে। 

পুুলিশ জানায়, গত বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামের ডবল ডেকারের যাত্রীবাহি লঞ্চে চর মোন্তাজের উদ্দেশ্যে যাচ্ছিল সাইফুল তাঁর বড় ভাই বাদশা বিশ্বাস ও এক স্বজন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি দশমিনার লঞ্চঘাটের অদূরে বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকায় অতিক্রমকালে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম বিশ্বাস। 

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গত শুক্রবার ভোরে নিখোঁজ হওয়ার পর ডুবুরীদলসহ উদ্ধার তৎপরতা চালালেও লাশ খুঁজে পাওয়া যায়নি। পরে জেলেদের দেয়া খবর পেয়ে বিকেল তিন টার দিকে পুলিশ তেতুলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। - গোফরান পলাশ