News update
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

অপরাধ 2023-04-23, 10:29pm

body-of-a-tourist-recovered-from-a-kuakata-hotel-on-sunday-e650c3c268444cf22ae5832cd8adf6791682267437.jpg

Body of a tourist recovered from a Kuakata hotel.



পটুয়াখালী: কুয়াকাটায় আবাসিক হোটেল সোনার বাংলা থেকে রিপন (২৯) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০টার দিকে ওই পর্যটকের সাথে থাকা দ্বিতীয় স্ত্রীর ডাক চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। 

নিহত রিপন সাভার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।

হোটেল সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর নামের দুজন পর্যটক হোটেল সোনার বাংলার ১০৫ নম্বার কক্ষ ভাড়া নেয়। পরে আজ সকালে তার স্ত্রীর ডাকচিৎকারে পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। জানা যায়, রাতে ঘুমানোর পরে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সাথে ফাঁস দেয় রিপন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পরে থাকতে দেখি এবং তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিল। স্ত্রী পরিচয় দেয়া ওই নারিকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ