News update
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Houthis Claim Missile, Drone Attack on Aramco Facility     |     
  • Four Earthquakes Rattle Bangladesh Within Four Hours     |     
  • Clean your plate – to reduce food loss and waste     |     

ফ্রিল্যান্সারদের দিতে হবে ১০ শতাংশ কর

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-09-29, 4:06pm

image-241726-1695969391-3667d766577bb54693ddd3785c275e6a1695982000.jpg




ফ্রিল্যান্সারদের আয়ের বিপরীতে ১০ শতাংশ উৎসে কর কর্তনের বিধান রেখে পাস হওয়া নতুন আয়কর আইন বাস্তবায়নের জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোরে প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

এতে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসেবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

অনুমোদিত সব ডিলার ব্যাংককে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১১ এর মঙ্গলবারের (১২ সেপ্টেম্বর) চিঠির প্রেক্ষিতে এ নির্দেশ জারি করল বাংলাদেশ ব্যাংক।