News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই : অর্থমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-03-04, 3:32pm

image-781022-1709539467-0c1a8c5a987c32b804fcb8c34f139df21709544795.jpg




‘দেশের অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির সবগুলো সূচকই বাড়ছে। ফেব্রুয়ারি মাসে আমাদের রেমিট্যান্স এসেছে ২১৬ মিলিয়ন মার্কিন ডলার। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই।

তিনি বলেন, দেশের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেমন বিএনপি মহাসচিব বলেছেন যে তিনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তারা তো এসব কথাই বলে। বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতু আওয়ামী লীগ বানিয়েছে, তাই এটা ভেঙে পড়বে। তিনি এ ধরনের কথা কীভাবে বলতে পারেন? এগুলো থেকে সত্যিকারের যেটা চিত্র, সেটি তুলে ধরার জন্য ডিসিদের আহ্বান জানানো হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।