News update
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     
  • BB provides Tk 2,500cr liquidity support for Islami Bank     |     
  • Ex-IGP Benazir Ahmed arrested in Dubai     |     

শিগগিরই রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে: অর্থ উপদেষ্টা 

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-09-02, 1:06pm




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট পর্যালোচনা করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

এ ছাড়া দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।  আরটিভি