News update
  • Dhaka ranks 6th globally in air pollution Thursday morning     |     
  • US, Iran hold indirect nuclear talks in New York: US media     |     
  • Sri Lanka's former first lady is arrested on corruption allegations     |     
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     

রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-22, 11:05am

ererwer-724b9daece9738489e0ec59c166b923c1737522308.jpg




ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা থাকার তথ্য নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কাজ করছে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন বলেও জানা যায়।  সময়