News update
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     

কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আদালত 2026-05-16, 12:04am

mobile-court-raids-fake-drink-factory-in-kalapara-406d54b4c90caaa48a2a1aa313288ed31778868255.jpg

Mobile Court raids fake drink factory in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১ টার দিকে  পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের  ভাড়াটিয়া বাড়ীতে ইউ নো কাউসার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত  বিপুল পরিমান নকল  ড্রিংকো জুস ক্যান সহ নকল জুস তৈরির কাঁচামাল  উদ্ধারের পর জব্দ করে।

এ সময় নকল ড্রিংকো জুস উৎপাদনের দায়ে অভিযুক্ত  মালিক মো. মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

 দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে। 

ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার  "কালার ফুল " নামে ভুয়া কোম্পানীর নাম দিয়ে কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত জুসের নাম দেয়া হয় "ড্রিকোর"। যা দীর্ঘদিন ধরে তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাউছার হামিদ বলেন, নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি এ অভিযান পরিচালনা করেন।

এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ওই কারখানাটি কয়েকজনের যৌথ  মালিকানায় পরিচালিত হয়ে আসছিল । অভিযানের সময় তারা সটকে পড়েন বলে জানা গেছে। - গোফরান পলাশ