
The new Joint Distrist and Sessions Judge being accorded a floral welcome in Kalapara on Tuesday 6 October 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নব নিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চৌকি আদালত বার ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক পসিকিউটর ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপি'র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সহ চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী বৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান আইনজীবী নেতৃবৃন্দ। - গোফরান পলাশ