News update
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     

কলাপাড়ায় নদী থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

আদালত 2024-10-23, 12:44am

court-decision-2be1372575c311bdcf05a1a5ccf3ab111729622687.jpg

Court decision



পটুয়াখালী: পটুুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ১১ টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া নদী থেকে মাটি কাটার সময় ভেকু মালিক মো. রাশেল সিকদারকে এ জরিমানা করা হয় । এ সময় একটি ভেকু, একটি পল্টন ও " জিদনী এন্ড  সিয়াম "এন্টারপ্রাইজ নামের একটি ট্রলার জব্দ করে থানায় সোর্পদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ। 

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. শরিফ হোসেন জাকির বলেন, জব্দকৃত ভেকু, ট্রলার ও পল্টনটি তার জিম্মায় রাখা হয়েছে। - গোফরান পলাশ