News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

ধেয়ে আসছে বজ্র বৃষ্টিবলয়, তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-04-20, 9:42pm

fgsdgsdgsg-35087f0ef4df215b8727b272e192f3b41776699722.jpg




দেশের আবহাওয়া এখন অনেকটাই চরমভাবাপন্ন। তীব্র গরম, তাপপ্রবাহ আবার বজ্রযুক্ত বৃষ্টির কারণে আবহাওয়া বেশ আনপ্রেডিক্টেবল অবস্থায় চলে গেছে। এরইমধ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার বজ্রযুক্ত বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে বলেও জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লিখেছেন, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগের জেলাগুলোতে। ২৭ এপ্রিল পর্যন্ত এটি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। সম্ভাব্য সময় ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত। পর্যায়ক্রমে সারাদেশে সক্রিয় হতে পারে এই বৃষ্টিবলয়। সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে। অধিক সক্রিয় থাকতে পারে ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। মাঝারি সক্রিয় অবস্থায় থাকতে পারে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে। 

এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে দেশের বেশকিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। একইসঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাত।