News update
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     

পৌষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-01-09, 11:01am

image-338251-9953577a62631b548d5605f2785185441704776517.jpg




ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে দুপুরে।

প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। সোমবার (৮ জানুয়ারি) ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। সেইসঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।