News update
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     

এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-04-02, 10:13am

images-1-7-2973d2489db2c3c25d3c47cd7fe8ea9d1712031257.jpeg




চলতি মাসে (এপ্রিলে) দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, লঘুচাপ, তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ এপ্রিল) মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরন বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এপ্রিলে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।