News update
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

বিস্তার ঘটছে শৈত্যপ্রবাহের, থাকতে পারে যতদিন

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-12-14, 6:26pm




হিমালয় পেরিয়ে শীতল বাতাস দেশে আসায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে শুক্রবার (১৩ ডিসেম্বর)। এদিন ৩ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ তা চার জেলায় বিস্তার লাভ করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহ কতদিন থাকতে পারে? -প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, রোববার (১৫ ডিসেম্বর) থেকে দুইদিন দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এদিন সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আরটিভি