News update
  • Dhaka Traffic Police Take on Bigger Role in Fighting Crime     |     
  • Customs detect bid to import 4 luxury cars as used parts     |     
  • Nearly 1,000 missing in Tibet, Nepal in catastrophic glacial floods     |     
  • Glacial collapse-induced floods kill at least 160 people on Nepal-China border     |     
  • At Least 160 Killed in Nepal-China Border Flash Floods     |     

আগামী তিন মাসে ৫ তাপপ্রবাহ, লঘুচাপ নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-07-04, 9:59pm

img_20250704_215747-30c833a1173ab1261299a475193180531751644767.jpg




আগামী ৩ মাসের পূর্বাভাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

গত (২ জুলাই) জলবায়ু অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩ মাস বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে দেশে ৩-৫টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।  

একই সময়ে বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-৩টি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া এ সময়ে দেশে ১০-১২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।