News update
  • Customs detect bid to import 4 luxury cars as used parts     |     
  • Nearly 1,000 missing in Tibet, Nepal in catastrophic glacial floods     |     
  • Glacial collapse-induced floods kill at least 160 people on Nepal-China border     |     
  • At Least 160 Killed in Nepal-China Border Flash Floods     |     
  • 7 fake CID members held in Magura kidnapping attempt     |     

পটুয়াখালীতে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবাসন 2024-07-30, 12:31am

Illegal structures razed .



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার শেষ  বিকেলে পৌর শহরের ফেরিঘাট এলাকায় শেখ কামাল  সেতুর নিচে ও সড়কের পাশে  সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ  ছোট-বড় ২৫ টি  স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। - গোফরান পলাশ