News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

পটুয়াখালী বিপ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

ইউনিয়ন 2022-07-25, 7:50pm

Prof. Mohammad Ali, President, Prof. Santosh Kumar Basu, General Secretary



পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ও সাবেক প্রো ভাইস চ্যান্সেলর মোহাম্মাদ আলীকে সভাপতি এবং কৃষি অনুষদের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মেম্বার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

রবিবার (২৪ জুলাই) রাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. এসএ মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পবিপ্রবি শাখা বঙ্গবন্ধু পরিষদের ২২ সদস্যের এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মিল্টন তালুকদার, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ হলেন সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হলেন সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, প্রচার সম্পাদক হলেন সহকারী অধ্যাপক সৌরভ দেবনাথ, ক্রীড়া সম্পাদক হলেন সুপ্রকাশ চাকমা, সাংস্কৃতিক সম্পাদক হলেন মোঃ মাহমুদুল হাসান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল¬াহ আল তৌফিক হাসান, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান, গ্রন্থ ও কাশনা সম্পাদক এম এম মেহেদী হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আখিনুর শিলা, আইন বিষয়ক সম্পাদক হলেন সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মাসুম।

নির্বাহী সদস্য হলেন প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, প্রফেসর এ বিএম মাহবুব মোর্শেদ খান, মোঃ শাহীন হোসেন, আব্দুল¬া আল হাসান, ডা. এসএম হানিফ, মোঃ রবিউল ইসলাম রুবেল ও শাহ মাহমুদ সুমন।

পরিষদের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রিজেন্ট বোর্ডের মেম্বার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ’বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকা- চলছে, আমাদের বঙ্গবন্ধু পরিষদ পবিপ্রবি শাখাকে তার সহযোগী হিসেবে কাজ করতে হবে।’ -গোফরান পলাশ