News update
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     

আসছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান

গ্রীণওয়াচ ডেস্ক ঐতিহ্য 2026-05-19, 2:36pm

retwerwerwe-60e2b18985696e947b10a9d651f455cf1779179800.jpg




শুরু হতে চলেছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। নতুন সিজনের প্রথম গানের শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ঢাকার কোক স্টুডিও বাংলার অফিসে গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। এবারের সিজনে প্রথম গানে থাকছেন দুই শিল্পী। তবে দুই শিল্পী কারা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। খুব শিগগিরই এ বিষয়ে অফিশিয়াল বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে কোক স্টুডিও বাংলা।

২০২২ সালে যাত্রা শুরু হয় কোক স্টুডিও বাংলার। প্রথম সিজনে ছিল সর্বমোট ১০টি গান। ২০২৩ সালে দ্বিতীয় সিজনে ছিল ১২টি গান

২০২৪ সালে তৃতীয় সিজনে কোক স্টুডিও বাংলার ছন্দ পতন হয়। ইসরায়েলি দেশ হওয়ায় এটি ধারাবাহিকভাবে গান প্রকাশ করতে পারেনি। জুলাই বিপ্লবের আগে তিনটি গান প্রকাশের পর এক বছরের বিরতিতে থাকে সংগীত প্ল্যাটফর্মটি।

২০২৫ সালে সাময়িকভাবে বন্ধ হওয়া কোক স্টুডিও বাংলা দীর্ঘ ১ বছরর বিরতি ভেঙে আবারও ফেরে চেনা ছন্দে। নিয়মিত প্রকাশ করে ৬টি গান।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের চতুর্থ সিজনেও থাকছে একাধিক গান। যা নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশ করবে কোক স্টুডিও বাংলা। 

প্রসঙ্গত, কোক স্টুডিও বাংলার প্রথম তিন সিজনেই মিউজিক কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তবে এবারের সিজনে মিউজিক কিউরেটর হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি।