News update
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     

সরকারি কর্মকর্তাদের জন্য বড় সুখবর, বাড়ল যে ভাতা!

গ্রীণওয়াচ ডেস্ক কর্মসংস্থান 2025-11-05, 8:29pm

rtrerwer-e3f9c18cedda6afe5dfff7e6654801d01762352944.jpg




অর্থ মন্ত্রণালয় সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষক সম্মানী বাড়িয়েছে।

অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার প্রশিক্ষক সম্মানী পাবেন ৩,৬০০ টাকা, যা আগের ২,৫০০ টাকা থেকে বৃদ্ধি পেয়েছে। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য প্রশিক্ষক সম্মানী প্রতি ঘণ্টায় ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, আগের ছিল ২,০০০ টাকা।

এছাড়া,  গ্রেড-৯ থেকে উপরের কর্মচারীদের জন্য ১,২০০ টাকা (আগের ৬০০ টাকা), গ্রেড-১০ ও নিচের কর্মচারীদের জন্য ১,০০০ টাকা (আগের ৫০০ টাকা), কোর্স পরিচালকের সম্মানী বাড়িয়ে ২,০০০ টাকা দৈনিক করা হয়েছে। কোর্স সমন্বয়কের সম্মানী ১,৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ভাতা শুধুমাত্র নিজ দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে না। প্রশিক্ষণের সময়কাল যদি পূর্ণদিন না হয়, তাহলে দুপুরের খাবারের জন্য অর্থ ব্যয় করা যাবে না। প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে না। আদেশ জারির তারিখ থেকে নতুন হার কার্যকর হবে।

এতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত আর্থিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা তাদের কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।আরটিভি/