News update
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     
  • Trump assures first lady, VP safe; White House event postponed     |     
  • Bank Resolution Act criticised for allegedly favouring looters     |     
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     

ইউক্রেনের শস্য রপ্তানির প্রক্রিয়া নিয়ে ইরানে পুতিন-এরদোগানের আলোচনা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-07-19, 12:40pm




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউক্রেন সংঘাতের ফলে খাদ্য পণ্য রপ্তানি করা বিভিন্ন জাহাজের শিপমেন্ট ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এ দুই নেতা তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে আলোচনা করবেন। গম ও অন্যান্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম একটি দেশ হচ্ছে ইউক্রেন।

দেশটিতে রাশিয়ার আগ্রাসনের কারণে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়েছে। তথ্য সূত্র বাসস।