News update
  • No Plan for Operation Clean Heart-Style Drive Now: Home Minister     |     
  • Bangladesh Eyes $10b in UK Exports Through Diversification     |     
  • 20 Bangladeshis Killed After Trafficking to Russia for War     |     
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     

করমর্দনের মাধ্যমে সফররত সৌদি যুবরাজকে স্বাগত জানালেন মাখোঁ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-07-29, 1:12pm




ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার আন্তরিক করমর্দনের মধ্যদিয়ে প্যারিসের এলিসি প্রাসাদে আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে স্বাগত জানান। তাদের মধ্যে বৈঠক প্রশ্নে বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তি থাকা সত্ত্বেও তিনি এ আলোচনার পদক্ষেপ গ্রহণ করেন। খবর এএফপি’র।

এএফপি টিভি’র ভিডিও ফুটেজে মাখোঁকে নৈশভোজের আগে সৌদি আরবের এ শাসককে উষ্ণ অভিনন্দন জানাতে দেখা যায়। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যার চার বছরের কম সময় পর এ আলোচনা একেবারে অসঙ্গত মানবাধিকার কর্মীদের এমন অভিযোগ উপেক্ষা করে তিনি তাকে আলোচনায় স্বাগত জানালেন। তথ্য সূত্র বাসস।