News update
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     
  • Remittance Hits $3.12b in April, Continues Uptrend     |     
  • Exports Jump 33% in April, Ending Months of Decline     |     
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     

আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-05-11, 8:51am

aiaiojfhauhf-2d793678ac46d0e4eb032331619a92d21683773613.jpg




ইন্দোনেশিয়ায় দুদিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স-এর নয় সক্রিয় সদস্যের নেতারা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার বিশৃঙ্খলায় ডুবে আছে।

অভ্যুত্থান অবিলম্বে মিয়ানময়ার জুড়ে জান্তা বিরোধী বিক্ষোভের সূত্রপাত করে। একটি স্বাধীন পর্যবেক্ষণ গোষ্ঠী জানায়, এর ফলে সামরিক বাহিনীর হাতে ৩ হাজার জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যু এবং ১৮ হাজার জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ঐ অস্থিরতা থেকে সামরিক বাহিনী এবং বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য কয়েক দশক ধরে লড়াই করে আসছে এমন কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি মারাত্মক গ্রামীণ সংঘাত তৈরি হয়েছে।

মিয়ানমারের সামরিক শাসকদের সাথে সমঝোতায় সহিংসতা বন্ধের লক্ষ্যে পাঁচ দফা পরিকল্পনা জারি করেছে আসিয়ান। কিন্তু জান্তা এখনো পরিকল্পনাটি বাস্তবায়ন করেনি, যার কারণে আসিয়ানকে অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করা হচ্ছে।

আসিয়ান নেতারা রবিবার ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর থেকে কূটনীতিকদের বহনকারী গাড়ি এবং মিয়ানমারের পূর্ব শান রাজ্যে বাস্তুচ্যুত বাসিন্দাদের মানবিক সহায়তা প্রদানের গাড়িবহরে হামলার নিন্দা করেছেন।

এই সম্মেলনে চীনের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দক্ষিণ চীন সাগরে কর্মরত দেশগুলোর জন্য একটি আচরণবিধি জারি করা হবে বলেও আশা করা হচ্ছে। সূত্র : ভয়েস অফ আমেরিকা।