
Students who fell unconfortable for unknown causes, were later declared out of danger in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত: ৫০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর একটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ দুপুর সাড়ে তিনটার দিকে এসব শিক্ষার্থীদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে বসে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আয়া মোর্শেদা (৪০) বেগমও অসুস্থ হয়ে পড়েছেন।
আহত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, শ্রেনীকক্ষে পাঠদান চলাকালীন প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত পা ঝি ঝি, পেট ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়৷ পরে একের পর এক একইভাবে অসুস্থ হয়ে পড়ে অন্তত: ৫০ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী৷
এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক অন্তত: ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর আমরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি। অনেক শিক্ষার্থীকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাপড়া হাসাপাতালের মেডিকেল অফিসার ফারুক মিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শংকা মুক্ত। - গোফরান পলাশ