News update
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৭ বছর আজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-10-07, 10:21am

img_20261007_102219-d1d4274ebe9d7dd20d6679e31dba3da11791346988.jpg




বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)  আবরার ফাহাদ হত্যার ৭ বছর আজ। যে হত্যাকাণ্ড পুরো দেশ-জাতিকে নাড়িয়ে দিয়েছিল। তবে, তার হত্যা মামলার বিচার এখনও শেষ হয়নি। 

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মাত্র ৩৭ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ।

পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার রায় দেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

হাইকোর্টও সেই সাজা বহাল রাখলেও চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আপিল বিভাগে আসামিদের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মামলাটি।