News update
  • Sajek Road Blockade: 2,933 Tourists Evacuated Amid Gunfire     |     
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Thursday      |     
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     

সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-09-01, 11:23am

resize-350x230x0x0-image-237956-1693543013-ba4780c52a85d7e463b411878d713d6a1693545825.jpg




দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সব প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যে সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেই সব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তথ্য সূত্র আরটিভি নিউজ।