News update
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     
  • Scientists Warn of Possible ‘Super’ El Niño Formation     |     

ঢাবিতে গণবিয়ের আয়োজন, অনুমোদনের বিষয়ে যা জানাল কর্তৃপক্ষ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-09-17, 6:15am

img_20240917_061334-80cd7ce2aced59b2e011e84410e9f8d81726532106.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আর বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গণবিয়ে আয়োজনের অনুমোদন দেয়নি। তা ছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এই উদ্যোগ নিয়েছে, তা একান্ত তাদের ব্যক্তিগত উদ্যোগ। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান ও বিদ্যাচর্চার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। আরটিভি