News update
  • Dhaka ranks 6th in global air quality index     |     
  • UN, Partners Continue Delivering Aid to Gaza Amid Restrictions     |     
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     
  • ICT chief prosecutor warns of attempts to sabotage tribunal      |     

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-09-28, 5:02pm




গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় ক্লাস শুরুর জন্য ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি চূড়ান্ত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে। ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি হওয়া শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। 

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ৫০০০ টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা যাবে। এর আগে, ১৯ ও ২০ আগস্ট তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।  সময় সংবাদ