News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-04-08, 9:52am

3hrtytryrt-24e3289c729cc4d59271d8b132f3c9631744084356.jpg




রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে ক্লাস শুরু হচ্ছে আজ। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল -বুধবার।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরকারি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়-

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়। তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বন্ধ রাখা হয় প্রাথমিকে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।

মাধ্যমিক খুলবে বুধবার (৯ এপ্রিল)

পবিত্র রমজান উপলক্ষে ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়।

ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

মাদরাসার ছুটি শেষ, আজই খুলছে

দেশের মাদরাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধের পর মাদরাসাগুলো খুলেছে। আজ থেকে মাদরাসায় পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফরতর।

তবে কলেজ খুলেছে ৬ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে। ৭ এপ্রিল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ থেকে আবারও কলেজে ক্লাস শুরু হয়েছে।

তবে যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ; সেগুলো অবশ্য বুধবার (৯ এপ্রিল) খুলবে। ওইদিন থেকে সেখানে ক্লাস শুরু হবে।