News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

ডাকসু নির্বাচন: ৬ কেন্দ্রের কোনটিতে কার ভোট

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-29, 7:31pm

retw332-821f5f42fd219b10656ca193c3a2a1451753795894.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বাইরে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। 

কেন্দ্রগুলো হলো

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

৫. সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্‌দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। 

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো প্রতিক্রিয়া না জানালেও ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ তফসিলকে স্বাগত জানিয়ে নির্দিষ্ট তারিখেই ভোট গ্রহণের জোর দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।