News update
  • Security Tightened at 8 Airports Over Militant Alert     |     
  • Measles Outbreak Worsens as Pneumonia Cases Surge     |     
  • Tabassum Moves High Court to Restore Her Candidacy     |     
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     

শামীম ও হৃদয় ঝড়ে টি-টোয়েন্টিতে শুভসূচনা বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-27, 8:36pm

tytryertyer-2fffcb2da57c05d2871f5311a327a3f71777300585.jpg




নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ দল। তবে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৬ বলে ফিফটি করে এই জয়ের নায়ক তাওহীদ হৃদয়।

সোমবার (২৭ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১২ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরেন সাইফ। ১৬ বলে ১৭ রান করেন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন লিটনও।

তবে ১ ছক্কা ও ২ চারে ১৫ বলে ২১ রান করে সৌধির বলে বোল্ড হয়ে ফেরেন টাইগার অধিনায়ক। এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তানজিদ তামিমও। ২৫ বলে মাত্র ২০ রানে করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়।

বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন দুজন। তবে ২ ছক্কা ও ১ চারে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে লড়াই চালাতে থাকেন হৃদয়। ইমনে আউটের পর পিচে এসে তাণ্ডব শুরু করেন শামীম পাটোয়ারী।

শেষ পর্যন্ত শামীমের ১৩ বলের ৩১ রান এবং হৃদয়ের ২৭ বলের অপরাজিত ৫১ রানে ভর করে ১২ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কাটেনে ক্লার্ক এবং টিম রবিনসনের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ১১ রান। রানআউট হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন রবিনসন। 

এরপর ক্লার্কের সাথে যোগ দেন ড্যান ক্লেভার। দুজনে মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে ক্লার্ক-ক্লেভারের উইলোবাজি। দুজনই থেমেছেন ফিফটি ছুঁয়ে। দলের ৯৯ রানের মাথাতে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লেভার। 

অন্যদিকে ক্লার্ক বিদায় নিয়েছেন দলীয় ১১০ রানের মাথায়, ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন। এরপর বিদায় নেন বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও। ২ বলে ১ রান করা জ্যাকবসকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান।

চারে নামা নিক কেলি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ২৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬২ রানের মাথাতে থামেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। কেলিকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। 

শেষ দিকে ঝড় চালিয়েছেন জশ ক্লার্কসন। তবুও রানের গতি কিছুটা কমেছে কিউইদের। তাদের চাপে রেখেছেন টাইগার বোলাররা। শেষ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন রিপন মণ্ডল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।