News update
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     

বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-17, 7:35am

bcb-2e176c4d6ea6098643f4c1bd757f7c171778981740.jpg




অবশেষে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আজ শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের বিস্তারিত তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মিরপুরের বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। যাচাই-বাছাই শেষে আগামী ২৩ মে মনোনয়নপত্র জমাদানকারীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর পরের দিন (২৪ মে) বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা এবং ওই দিন দুপুর ২টার পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ২৫ মে প্রার্থীদের পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন সম্পন্ন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।