News update
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     

মাগুরায় ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-08-06, 6:39am

img_20260806_063908-37afa0104c18ff9e2cb5c64b22306bd11785976786.jpg




মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে এ সময় বাড়িতে কেউ ছিলেন না।

বুধবার (০৫ আগস্ট) রাত ৯ টার কিছু সময় আগে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও ভাংচুরের চেষ্টা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগের চিহ্ন পাওয়া গেলেও তা কিসের আগুন সেটা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘হামলায় পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে।