News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

অস্ট্রেলিয়াকে হারিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ দ. আফ্রিকার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-09-28, 7:31am

afp_20260927_c9gw9mk_v1_highres_cricketrsaausodi-81df4d501088c0e7617d4962c6b45d691790559078.jpg




অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেতে দেখা মিলল রানের ফুয়ারা। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করে দক্ষিণ আফ্রিকাকে বড় রান এনে দেন টেম্বা বাভুমা আর ডেভিড মিলার। এই দুই তারকার সেঞ্চুরির পর দায়িত্ব নেন বোলরারা। অস্ট্রেলিয়াও লড়াই করলেও শেষ হাসিটা হেসেছে প্রোটিয়ারাই। টানা দুই জয়ে নিশ্চিত করেছে সিরিজ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উেইকেট হারিয়ে ৩৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ৪৯.৫ বলে গুটিয়ে যাওয়ার আগে ৩৩৩ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। ফলে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৩২ রানের। এতে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল প্রোটিয়ারা।

বড় রান তাড়ায় নেমে শুরুটা দারুণ করেছিল অস্ট্রেলিয়া এই ওপেনার ট্রাভিস হেড আর মিচেল মার্শ। প্রথম ১৭ ওভার থেকেই ১৩০ রান তুলে ফেলেন তারা। এরপর অসি শিবিরে প্রথম আঘাত হানেন বিয়ন ফোরটান। সেঞ্চুরির পথে থাকা মার্শকে ফেরান তিনি। ৫৩ বলে ৮৪ রান করে ফেরেন অসি ওপেনার।

সেই শুরু এরপর আর অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। সেঞ্চুরির পথে থাকা আরেক ওপেনার ট্রাভিস হেডও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তিনিও ফিরেছেন ৭৬ বলে ৮৪ রান করে। বাকি ব্যাটারদের মধ্যে আর মাত্র একজন হাফসেঞ্চুরি করতে পেরেছেন। ব্রেটলেট ২৮ বলে ৫০ রান করেন।

এর বাইরে বাকিরা ছোটখাটো কিছু ইনিংস খেললেও সেগুলো কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে টিস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার এইডেন মার্করাম। আরেক ওপেনার কুইন্টন ডি ককও ফিরেছেন দ্রুতই (১৩ বলে ১৫)।

শুরুর সেই ধাক্ক অবশ্য বড় হতে দেননি বাভুমা আর ডেভিড মিলার। অভিজ্ঞ দুই ক্রিকেটার দায়িত্ব নিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ১১৬ বলে ১০৩ রান করেন বাভুমা আর ৯৩ বলে ১৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন মিলার। এতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস ছাড়ায় সাড়ে তিনশ রানের গণ্ডি।