News update
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     

সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে, নতুন ব্যাটিং কোচ সালাউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-25, 9:13am

aashraaphul-9f9e76b9e7dadc1d8df565c2b2ddf9a11792898002.jpg




আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে এর আগেই জাতীয় দলের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অন্তবর্তীকালীন সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।

বিসিবির সঙ্গে আশরাফুলের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তাই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে জাতীয় দলের বদলে বোর্ডের অন্য কোনো পদে বহাল রাখা হবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে।

সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের ব্যাটারদের টানা ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সের কারণে কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন আশরাফুল। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে তাকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড।

এর আগে গত বছরের নভেম্বরে প্রথমে একটি সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। তবে সেই টুর্নামেন্টে দল ভালো করায় তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করে বোর্ড।