News update
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     

‘ক্রিকেট নয়, ফুটবল খেলেন তামিম’

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-07-19, 9:08pm




ক্রিকেট নয়, ফুটবল খেলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। এমনই বলেছেন তামিম ইকবালের ছোট্ট মেয়ে আলিশবা ইকবাল।

আজ দুপুরে নিজের ভেরিফাইড পেইজে একটি ভিডিও পোস্ট করেন তামিম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তামিমের মেয়ে আলিশবা বলছেন, বাবা ফুটবল খেলে।

খেলার ছলে আলিশবাকে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ‘আলিশবা বাবা কি খেলে?’

সময়ক্ষেপন না করে আলিশবা উত্তরে বলেন, ‘ফুটবল।’

২০১৩ সালে আয়েশাকে বিবাহ করেন তামিম। ২০১৬ সালে প্রথম ছেলে সন্তানের বাবা হন তিনি। ছেলের নাম আরহাম ইকবাল। আর ২০১৯ সালে তামিম-আয়েশার কোলজুড়ে আলিশবা আসেন।

সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তথ্য সূত্র বাসস।