News update
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     

টানা ২০ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-08-05, 12:58pm




জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর কোনো হার দেখেনি বাংলাদেশ। এই সময়ের মাঝে দুই দলের মধ্যকার খেলা ১৯ ওয়ানডের প্রত্যেকটি জিতেছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০তম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ (৫ আগস্ট) হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারেতে টসে হেরে গেছেন টাইগার দলপতি তামিম ইকবাল খান। টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজ জেতা জিম্বাবুয়ে ওয়ানডেতে বলা চলে অনভিজ্ঞ এক দল নিয়েই মাঠে নামছে। অপরদিকে সাকিব আল হাসান ব্যতীত সিনিয়র বাকি তিন ক্রিকেটারকে পাচ্ছে বাংলাদেশ। বলা চলে অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।  তথ্য সূত্র আরটিভি নিউজ।