News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

বিজয়ের অনাকাঙ্ক্ষিত আউট!

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-08-07, 2:26pm




ব্যাট করতে নেমে দারুণ আভাষ দিয়েছিলেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। চোটের কারনে নিয়মিত ওপেনার লিটন দাসের বদলে তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন বিজয়।

তবে বেশিক্ষণ থিতু হতে পারলেন না কেউই। তামিম ইকবাল অর্ধশতক পূর্ণ করে ফেরার পর বিজয়কে ফিরতে হয়েছে অনাকাঙ্ক্ষিত আউটে।

তানাকা চিবাঙ্গার করা ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন শান্ত স্ট্রেইট খেললে বোলারের হাতে লেগে বল যায় স্টাম্পে। তখন বিজয় ছিলেন দাগের বাইরে। থার্ড আম্পায়ারের কলে বিজয়কে ফিরতে হয় ২০ (২৫) রান করে সাজঘরে।এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভার থেকেই চড়াও হয়েছিলেন তামিম। একপ্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৪৩ বলে ১০ চার ও এক ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। তবে বরাবর ৫০ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ৮৭ রান। শান্ত ১১ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩ রানে। তথ্য সূত্র আরটিভি নিউজ।