News update
  • PM Issues Solar Plan to Tackle Energy Crisis     |     
  • Passenger ferry fire in Indonesia leaves 5 dead, dozens missing     |     
  • Sheikh Hasina To Make First Public Appearance     |     
  • Dhaka's Air Quality Remains Moderate     |     

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-10-07, 8:21am




ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে এ ত্রিদেশীয় সিরিজ।

প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা।

একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান, পরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন সোহান। সবশেষ আমিরাতে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি ম্যাচেও নেতৃত্বে ছিলেন সোহান।

সাকিবের প্রথম ম্যাচ না খেলা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। শেষ পর্যন্ত ভ্রমণক্লান্তি দুর করতেই পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব।

বাংলাদেশ একাদশ :

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, শাহনাওয়াজ দাহানি, হারিস রউফ ও মোহাম্মাদ ওয়াসিম। তথ্য সূত্র আরটিভি নিউজ।