News update
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     
  • Oil Prices Fall on Hopes of Hormuz Reopening     |     
  • Tk 2,500 crore harvest in Daudkandi floodplain fishery     |     
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ রোহিত-কোহলি!

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-01-15, 2:18pm

resize-350x230x0x0-image-207405-1673768294-75a58f0e054abc9f0d5eceb106beb7db1673770703.jpg




ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না তারা। এবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দলে রাখা হয়নি ভারতের দুই ব্যাটিং স্তম্ভকে। ফলে ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রোহিত-কোহলি!

আগামী ২৭ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজের স্কোয়াডে রোহিত-কোহলি ছাড়াও নেই লোকেশ রাহুল আর অক্ষর প্যাটেল। যার অর্থ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওপরের সারির তিন ব্যাটারই এবার থাকছেন না কিউই সিরিজে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই থাকছেন রাহুল ও অক্ষর। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তারা। তবে নিয়মিত অধিনায়ক রোহিত এবং কোহলির টি-টোয়েন্টি দলে না থাকার কারণ পরিষ্কারভাবে জানায়নি টিম ম্যানেজমেন্ট। সম্ভবত দলে বড় ধরনের পরিবর্তন করার পরিকল্পনা বিসিসিআইয়ের।

রোহিতের অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। তার অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। এছাড়া সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯ রানের ইনিংস খেলা পৃথ্বি শ টি-টোয়েন্টি দলে ফিরেছেন।

ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাথি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বি শ, মুকেশ কুমার। তথ্য সূত্র আরটিভি নিউজ।