News update
  • PM Assures Support for Waste-to-Fuel Technology     |     
  • CJP founder Abhijeet Dipke detained after flight lands in Delhi     |     
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     

শেষটা ভাল চায় ঢাকা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-02-06, 4:20pm

image-77789-1675675183-35f133cbe984f2dadda211d7e0fd51851675678809.jpg




জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য নিয়ে কাল  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে  নবম নাসির-তাসকিনের ঢাকা ডমিনেটর্স। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

প্লে-অফে উঠতে না পারায় এবারের আসরে এটিই ঢাকার সর্বশেষ ম্যাচ। অবশ্য  এটি ছাড়া  আরও দু’টি ম্যাচ বাকি  রয়েছে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া চট্টগ্রামের। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।  

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩টি জয় ও ৮টি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে না পারায় প্লে-অফ উঠতে পারেনি রাজধানীর দলটি। 

জয় দিয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচ হারে ঢাকা। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায় তারা। সর্বশেষ তিন ম্যাচে মাত্র ১টিতে জয় পায় ঢাকা। খুলনা টাইগার্সকে দু’বার ও ফরচুন বরিশালকে একবার হারায় ঢাকা। খুলনার বিপক্ষে ৬ উইকেট ও ২৪ রানে এবং বরিশালকে ৫ উইকেটে হারায় নাসির-তাসকিনরা। 

প্রথম পর্বে চট্টগ্রামের কাছে ৮ উইকেটে হেরেছিলো ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ঢাকার সামনে।

দলগত সাফল্য না থাকলেও, ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক তিনি। ১১ ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৪২ রান ও বল হাতে ১৬ উইকেট নিয়েছেন নাসির। এবারের আসরে উইকেট শিকারে এ পর্যন্ত  সবার উপরে নাসির। 

ব্যাটার-বোলারদের বাজে পারফরমেন্সে টেবিলের তলানিতে রয়েছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ২টি জয় ও ৮টি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল চট্টগ্রাম। একই চিত্র খুলনারও। কিন্তু রান রেটে পিছিয়ে তলানিতে চট্টগ্রাম।

চট্টগ্রামের দু’টি জয় যথাক্রমে- খুলনা টাইগার্স ও ঢাকার বিপক্ষে। খুলনা টাইগার্সকে ৯ ও ঢাকাকে ৮ উইকেটে হারায় তারা। সর্বশেষ ছয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে চট্টগ্রাম। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসরের তৃতীয় জয়ের চোখ চট্টগ্রামের। তথ্য সূত্র আরটিভি নিউজ।