News update
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-29, 1:41pm

resize-350x230x0x0-image-217688-1680075440-c5d1a34a66493bebb913d95c68f42c7e1680075705.jpg




বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে সাকিব বাহিনী।

বুধবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচের আগে টসে আগের দিনের মতো হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সফরকারী অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট। তথ্য সূত্র আরটিভি নিউজ।