News update
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-04-01, 9:39pm

resize-350x230x0x0-image-218086-1680342685-d734665155ae14978f0cb862cf9f74101680363582.jpg




টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে রেখেই আইরিশদের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন সাকিব-লিটন। কিন্তু বিসিবির ভাষ্য, দেশের খেলা শেষ করেই আইপিএলে যেতে পারবেন সাকিব-লিটন। শেষ পর্যন্ত তাদের রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। টাইগারদের টেস্ট স্কোয়াডে সাকিব-লিটন থাকায় আইপিএলে শুরু থেকেই তাদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। দেশের হয়ে টেস্ট ম্যাচ শেষেই কেকেআর শিবিরে পাড়ি দেবেন এই দুই ক্রিকেটার।

এদিকে টেস্ট স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।

অন্যদিকে ভারতের বিপক্ষে টাইগারদের খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী এবং রেজাউর রহমান। আইরিশদের বিপক্ষে দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

সফরের একমাত্র টেস্টে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এদিন সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।