News update
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-06-06, 6:09pm

image-226428-1686048722-42b9d7d3da2735001e99ee4553ffbfa81686053376.jpg




ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে বেশ ব্যস্ত সময় কাটে এই অলরাউন্ডারের। তবে আফগানিস্তান সিরিজ শুরুর আগেই সোমবার দেশে ফিরে এসেছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন সাকিব। ইনডোরে টাইগার দলের অনুশীলনের ফাঁকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছু সময় আলাপ করেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন। তবে চোটের কারণে এই ম্যাচে খেলবেন না টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব।

টেস্টে খেলা না হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন সাকিব। রশিদ খানের দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। টেস্ট ম্যাচ খেলে ১৯ তারিখ ভারতে খেলতে উড়াল দেবে তারা। এরপর জুলাইয়ে টাইগারদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবে আফগানরা।

এর আগে, সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, আমেরিকাতে ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব। তথ্য সূত্র ডয়চে ভেলে।