News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

এবার ‘টিম ইন্ডিয়া’র নাম পরিবর্তনের দাবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-06, 11:53am

resize-350x230x0x0-image-238646-1693977243-e225926507203e5c9226e875fb3b520c1693979592.jpg




বাংলা ও হিন্দিতে ‘ভারত’ বলা হলেও ইংরেজিতে দেশটির নাম ‘ইন্ডিয়া’। তবে এবার দেশটির নাম আনুষ্ঠানিকভাবে ‘ভারত’ (Bharat) করার দাবি ওঠেছে। একই কারণে ‘টিম ইন্ডিয়া’-এর পরিবর্তে ‘টিম ভারত’ করার দাবি তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তারকা এই ক্রিকেটারের দাবি, বিশ্বকাপের আগেই এই পরিবর্তন করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় শেবাগ লিখেছেন, আমি সবসময় একটা কথাই মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সে কারণে এই টিম ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।

একই টুইটে বিসিসিআই সচিব জয় শাহকে ট্যাগ করেছেন শেবাগ। সেখানে তিনি দাবি করেছেন, ওয়ানডে বিশ্বকাপে রোহিত ব্রিগেডের বুকের ওপর ‘ভারত’ নামটা যেন লেখা থাকে।

এদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। সেখানে চাউর হয়েছে, দেশের আনুষ্ঠানিক নাম বদলে খুব শীঘ্রই ভারত করে দেওয়া হবে।

অন্যদিকে বিশ্বের বেশ কয়েকটি দেশের নাম পরিবর্তনের উদাহরণও টেনেছেন শেবাগ। তার ভাষ্যমতে, ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। পরবর্তীতে ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলে। আজও তাদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মিয়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ রয়েছে যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এমনকি আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে একই মাঠে ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ১০ দলের অংশগ্রহণে ভারতের ৯টি ভেন্যুতে হবে বিশ্বকাপে ৪৮টি ম্যাচ। তথ্য সূত্র আরটিভি নিউজ।