News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে টাইগার একাদশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-09, 12:52pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01694242372.jpeg




এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরার ম্যাচে। হারলেই বাদ, বাংলাদেশের জন্য হিসেবটা এমনই। আর জিতলেই টিকে থাকা যাবে ফাইনালের দৌড়ে।

এমনই এক কঠিন সমীকরণের সমাধান করতে শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা, তাতে কোনো সন্দেহ নেই। আর সেই পরীক্ষায় নামার আগে টাইগার শিবিরে আসতে পারে কিছু পরিবর্তন।

ঐতিহ্যগতভাবেই লঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট স্পিনবান্ধব। সেই স্পিনবান্ধব উইকেটের সুনাম আছে ব্যাটিংবান্ধব হিসেবেও। তাই টাইগারদের বোলিং ডিপার্টমেন্টে এই ম্যাচে দেখা যেতে পারে একজন বেশি স্পিনারকে। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজানো হতে পারে লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের জন্য।

এদিকে ওপেনিং জুটিতে আসতে পারে পরিবর্তন। আশানরূপ পারফরম্যান্স না করায় নাঈম শেখকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে তার সঙ্গে থাকবেন লিটন দাস।

এদিকে ব্যাটিং লাইন আপে তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চার নম্বরে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম থাকবেন।

লঙ্কানদের বিপক্ষে আফিফ হোসেন সামলাবেন সাত নম্বর পজিশনটি। আট নম্বরে শামিম পাটোয়ারীর জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। আর নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। তথ্য সূত্র আরটিভি নিউজ।