News update
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-05, 4:03pm

kfsfiaufuioa-ef4e8d5f82e65b0c8db8419ae25796501714903428.jpg




আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে আগামী ২০ অক্টোবর পর্দা নামবে ১০ দলের এই টুর্নামেন্টের।

সূচি অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। এদিন হোম অব ক্রিকেট মিরপুরে সন্ধ্যা ৭টায় কোয়ালিফায়ার পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘বি’তে পড়েছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার খেলে আসা দল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাছাইপর্বের একটি দল খেলবে।

গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে ৫ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষে উইন্ডিজ। আর গ্রুপ পর্বে চতুর্থ ও শেষ ম্যাচে ১২ অক্টোবর টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতির দল। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। দুটি ম্যাচই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে হবে।

একনজরে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু

৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা মিরপুর

৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা মিরপুর

৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা মিরপুর

১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা মিরপুর