News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-16, 7:32am

images-1-16-d60daeceb6b4e04df967650471dccf171715823213.jpeg




বিশ্বকাপ ঘিরে প্রতিবারই ভক্তদের নানারকম স্বপ্ন দেখান ক্রিকেটাররা। এবারা প্রত্যশার কথা শুনিয়ে বুধবার (১৫ মে) রাত পৌনে দুইটায় ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা।

বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে করে আসেন বিমানবন্দর। বিসিবির গাড়িতে করে স্টেডিয়াম থেকে বিমানবন্দরে পৌঁছান কেউ কেউ। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আসেন বাসে। তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সেরে রাত পৌনে দুইটায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে যাওয়ার আগে বুধবার (১৫ মে) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময়ে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা তাদের সঙ্গে ছিলেন।

এদিকে বিশ্বকাপ দলের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লেখেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। ‘Go and kill it champs’ সবসময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’

উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

এদিকে বিশ্বকাপের বেশ কিছু দিন আগেই ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের আগামী ২১,২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ ছাড়া ভারত ও ডাচদের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে।