News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

সেমিতে যেতে কত ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-25, 10:20am

sdiufyeiwrieuori-ba1a1400b5f55db9239e34a576c759721719289220.jpg




চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আফগানিস্তানের পাশাপাশি টাইগারদেরও সুযোগ থাকছে সেমির টিকিট কাটার।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রানেই থেমেছে আফগানদের ইনিংস। তাতে সেমিতে যাওয়ার স্বপ্ন আরও বড় হল বাংলাদেশের।

আফগানিস্তানের ১১৬ রানের লক্ষ্য নির্ধারিত ২০ ওভারে জিতলে বাংলাদেশ দল জয় পাবে ঠিক-ই, তবে সেমির টিকিট পাবে না। কিন্তু এই রানটা যদি বাংলাদেশ ১২.১ ওভারে নিতে পারে, তাহলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারতের সঙ্গে সেমিফাইনালে পা দেবে বাংলাদেশ।

ফলে ১২.১ ওভারে এই লক্ষ্য করতে হলে বাংলাদেশকে ওভারপ্রতি ৯.৫৮ রান করে করতে হবে। সুতরাং, শুরু থেকেই মারমুখী ব্যাট করতে হবে শান্ত বাহিনীর।

এদিকে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে আফগানিস্তান। যদিও তারা উইকেট ধরে রাখে। প্রথম ১০ ওভারে কোন উইকেট হারায়নি তারা। তবে ১০ ওভারের পর ম্যাচের চিত্র পরিবর্তন হয়ে যায়। রিশাদের ঘূর্ণি এবং তাসকিন-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রান নিতেই বেগ পেতে হচ্ছিল আফগানদের।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান আসে গুরবাজের ব্যাট থেকে। তবে আফগানিস্তানের এই ওপেনার ৪৩ রান করেন ৫৫ বল খেলে। শেষ দিকে আফগান অধিনায়ক রশিদ খানের অপরাজিত ১৯ রানের ইনিংস তাদের একশ পার করতে সাহায্য করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সকলেই এদিন ভালো বোলিং করেছেন। তবে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পিক-আপ বোলার ছিলেন রিশাদ হোসেন। এদিকে তাসকিন ৪ ওভারে এক মেইডেনে ১২ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। মোস্তাফিজও পেয়েছেন এক উইকেট।      সময় সংবাদ