News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

মিরপুর টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব আল হাসান: ক্রীড়া উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-17, 6:40pm




আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। কিন্তু নিরাপত্তা জটিলতার কারণে তিনি টেস্ট খেলতে দেশে আসবেন না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।